হেফাজতের নতুন কমিটির ঘোষণা সোমবার

সময় ট্রিবিউন | ৭ জুন ২০২১, ০৪:১৯

ফাইল ছবি

হেফাজতে ইসলামের নতুন কেন্দ্রীয় কমিটির (০৭) ঘোষণা আসছে। খিলগাঁও চৌরাস্তায় কওমি মাদরাসাভিত্তিক সংগঠনটির মহাসচিবের কার্যালয়ে সোমবার সকাল ১১টায় (মাখজানুল উলুম মাদরাসা) সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে নতুন কমিটিতে কারা থাকছেন তাদের নাম প্রকাশ করা হবে।

স্বাধীনতা সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা দেশব্যাপী জ্বালাও-পোড়াও আন্দোলন করে। মোদিকে কেন্দ্র করে জ্বালাও-পোড়াও ও ২০১৩ সালে শাপলা চত্বরের ঘটনায় দলটির শীর্ষ নেতাদের একে একে গ্রেপ্তার পরে পুলিশ। এরপর হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী সংগঠনটি বিলুপ্তি ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করে।

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা রাশেদ বিন নূরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল সোমবার রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় সংবাদ সম্মেলন করা হবে।

গত ২৫ এপ্রিল হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের গ্রেপ্তার অভিযানের মুখে সরকারের সঙ্গে সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ার পর হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা দেয় কওমি ভিত্তিক সংগঠনটি নেতা জুনায়েদ বাবুনগরী।

বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরীকেই এই কমিটির প্রধান করা হয়। আগের কমিটির মহাসচিব নুরুল ইসলাম জেহাদীকে আহ্বায়ক কমিটির মহাসচিব আর সিনিয়র নামেবে আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীকে করা হয় প্রধান উপদেষ্টা। সদস্য করা হয়েছে আল্লামা সালাহউদ্দীন নানুপুরী ও মিজানুর রহমানকে (পীরসাহেব দেওনা)।

মাওলানা রাশেদ বিন নূর বলেন, খিলগাঁও চৌরাস্তায় ওই সংবাদ সম্মেলন থেকে নতুন কমিটি ঘোষণা করা হবে। তবে কমিটিতে কারা আসছেন এ বিষয়ে এখনও কিছু জানি না।

নতুন কমিটির উদ্যোগের বিষয়ে এখনও কোনো বক্তব্য আসেনি হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীপন্থিদের পক্ষ থেকে। এ পক্ষটি শাহ আহমদ শফীর ছোট ছেলে আনাস মাদানীপন্থি হিসেবে পরিচিত।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা