সিদ্ধান্ত বদল, আগামীকাল শপথ নেবেন জাপার ১১ এমপি

নিজস্ব প্রতিবেদক | ৯ জানুয়ারী ২০২৪, ২০:২৭

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় নির্বাচনে দলের নবনির্বাচিত এমপিদের শপথের ব্যাপারে সিদ্ধান্ত বদল করেছে জাতীয় পার্টি (জাপা)। এর আগে, দলটির পক্ষ থেকে বলা হয়েছিল, লাঙ্গল প্রতীক নিয়ে যে ১১ জন নির্বাচিত হয়েছেন তারা আগামীকাল বুধবার শপথ নেবেন না। এর কয়েক ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল করে শপথ নেওয়ার কথা জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম আজ সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের পূর্ব ঘোষিত বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে। আগামীকাল শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ। আগামীকাল সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা