কে পাবেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব

ফরিদপুর প্রতিনিধি | ২৪ মে ২০২১, ০৫:৩৮

বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় পতাকা

ফরিদপুর জেলা আওয়ামীলীগের কমিটির মেয়াদ শেষ হয়েছে সম্প্রতি। নতুন ভাবে ঢেলে সাজানো হবে ফরিদপুরের জেলা আওয়ামীলীগের কমিটি। অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন যে সকল ত্যাগী নির্যাতিত নেতারা পদ পদবী থেকে বঞ্চিত ছিলো তারা এ নতুন কমিটিতে অর্ন্তভুক্ত হবে। যদি তাই হবে সেক্ষেত্রে নির্যাতিত, ত্যাগী, বঞ্চিত নেতাদের মধ্যে রয়েছে বিপুল ঘোষ, শামীম হক, সৈয়দ মাসুদ হোসেন, একে আজাদ, এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাষ্টারসহ, ফারুক হোসেন, খোন্দকার মঞ্জুর আলী, নূর মো: ক্যাপ্টেন বাবুল, নজরুল হাসান ডেভিড, খলিফা কামাল উদ্দিন, আমিনুল ইসলাম রিপন, কাজী বিভুল, মুকুলসহ দুই শতাধীক অভিজ্ঞ নেতা কর্মীর রয়েছে।

তবে এদের মধ্যে অকার্যকর হিসেবে কমিটিতে ছিলো সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ মাসুদ হোসেন, সহ-সভাপতি শামীম হক, এ.কে আজাদ, উপদেষ্টা পদে ছিলেন শামসুল হক ভোলা মাষ্টার। বাকীরা কেউ পদ পদবীতে ছিলো না, ছিলেন নির্যাতনের তালিকায়। ২০২০ সালের জুন মাসের পরে যখন খোন্দকার মোশাররফ হোসেনসহ তার দলবল মাননীয় প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানে বিতারিত হওয়ার পর থেকে উপরোক্ত সকল নেতারা এখন মাঠে আছেন।

নতুন কমিটি গঠন হলে কে হবে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ? ভোলা মাষ্টার, বিপুল ঘোষ, সৈয়দ মাসুদ হোসেন, শামীম হক না এ.কে আজাদ ? তবে এদের মধ্যে বিভিন্ন কর্মকান্ডে ও লবিং-এ এবং জনপ্রিয়তায় শামিম হক এগিয়ে আছেন। অপরদিকে ফরিদপুরের তৃণমূল আ:লীগের নেতাকর্মীদের দাবী দীর্ঘ ১২ বছর আ:লীগের নেতা-কর্মীরা খোন্দকার মোশাররফের অত্যাচার, নির্যাতন, মামলার শিকার হয়েছে তাদেরকে নিয়ে সুন্দর একটি জেলা কমিটি গঠন করা হোক। ঐ কমিটিতে যেন কোনো হাইব্রিড অনুপ্রবেশকারীর জায়গা না হয়। যদি তারা নতুন কমিটিতে স্থান পায় তবে তৃণমূল আওয়ামীলীগের কর্মীরা মুখ ফিরিয়ে নেবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর