আওয়ামী লীগ সব সময়ই মানুষের জন্য রাজনীতি করে: প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন | ২৩ মে ২০২১, ২১:৫১

ফাইল ছবি

প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুই ধরনের দুর্যোগ মোকাবিলা করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৩ মে) সকালে ভিডিও কনফারেন্সে দেশের বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করে এ কথা বলেন তিনি। এ সময় আসন্ন ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।তিনি বলেন, আওয়ামী লীগ সব সময়ই মানুষের জন্য রাজনীতি করেছে।

প্রধানমন্ত্রী বলেন, কোনো দুর্যোগ আসলেই যেন তার আগেই পূর্বাভাস আমরা দিতে পারি, আমাদের স্যাটেলাইটের মাধ্যমে পূর্বাভাসটা দেওয়ার ব্যবস্থাটাও করব। কিছুটা আমরা করতে পারি কিন্তু আমাদের যে বিশাল সমুদ্রসীমা সম্পূর্ণটা যেন করতে পারি তার জন্য ব্যবস্থা আমরা নেব।

তিনি আরও বলেন, আমরা আবার সতর্ক করছি আরেকটা ঘূর্ণিঝড় কিন্তু আসছে, সেটা কেবল তৈরি হচ্ছে, সেটা কতদূর যাবে আধুনিক প্রযুক্তির কারণে অনেক আগে থেকে জানতে পেরে এরই মধ্যে সতর্কতা নিতে শুরু করা হয়েছে। সতর্ক থেকে ঝুঁকি হ্রাস করতে পারব আশা করি। সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা