বিএনপি উৎখাতের আন্দোলনে ব্যর্থ হয়েছে : বাহাউদ্দিন নাছিম

কাজী নাফিস ফুয়াদ , মাদারীপুর প্রতিনিধি | ৪ ডিসেম্বর ২০২৩, ০৮:২২

বিএনপি উৎখাতের আন্দোলনে ব্যর্থ হয়েছে : বাহাউদ্দিন নাছিম
দেশের জনগণের স্বার্থের বিপক্ষে দাঁড়িয়ে বিএনপির সরকার উৎখাতের আন্দোলন করে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।
 
রোববার (৩ ডিসেম্বর) সকালে তিনি তার মা ও বাবার কবর জিয়ারত শেষে মাদারীপুরে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন বাহাউদ্দিন নাছিম।
 
এসময় তিনি বলেন, বিএনপি দিন তারিখ মিনিট সময় ঘোষণা দিয়ে সরকার উৎখাত করতে চায়। কিন্তু দেশের মানুষ তাদের বিশ্বাস করে না। তাদের জ্বালাও পোড়াও সন্ত্রাসী কর্মকান্ড জনগণ প্রত্যাখান করেছে। এই কারণে তাদের হরতালও ব্যর্থ হয়েছে। অবরোধও ব্যর্থ হয়েছে।
 
যখন তারা হরতাল অবরোধ দেয়, তখন দেশের মানুষ তা প্রত্যাখান করে তাদের দৈনন্দিন স্বাভাবিক জীবন যাপন করে। এই কারণে আমরা বার বার বলে আসছি, বাংলাদেশের মানুষ শান্তি ও উন্নয়নে বিশ্বাস করে। তাই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে চায় জনগণ।
 
তিনি আরো বলেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন এটা তাদের সাংবিধানিক অধিকার। তবে আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে বিভিন্ন নির্দেশনা দিয়েছে। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে সাংগঠনিক ভাবে স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে।
 
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারসহ জেলা, উপজেলা আওয়ামী সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি তার মা ও বাবার কবর জিয়ারত করেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের