স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক | ২৭ নভেম্বর ২০২৩, ১৯:২৭

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন চিত্রনায়িকা মাহি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্রী প্রার্থী হিসেবে রাজশাহী-১ আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

এর আগে, এই অভিনেত্রী নৌকার মাঝি হতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দুটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। আসন দুটির কোনোটিতেই মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-১ আসনে মনোনয়নপত্র তুলেছেন তিনি।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের কার্যালয় থেকে তার মনোনয়নপত্র তোলা হয়েছে। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল বিষয়টি নিশ্চিত করেছেন। প্রার্থী হতে জাতীয় পরিচয়পত্র অনুসারে মাহিয়া মাহির নাম লেখা হয়েছে শারমিন আক্তার নিপা।

এর আগে, রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেছিলেন মাহিয়া মাহি। সেসময় তিনি জানিয়েছিলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়েই লড়তে আগ্রহী তিনি।

জানা গেছে, মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। তার নানার বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলা নিয়ে গঠিত। আর রাজশাহী-১ আসন তানোর ও গোদাগাড়ী উপজেলা নিয়ে গঠিত। তিনি এই দুই আসনে মনোনয়ন চেয়ে পাননি। শেষ পর্যন্ত তিনি রাজশাহী-১ আসনেই প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেছেন। মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

এদিকে রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী। তিনি ২০০৮ সাল থেকে এই আসনের সংসদ সদস্য। এছাড়া এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের স্ত্রী আয়েশা আখতার ডালিয়া ও তানোরের মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা