২৮৯ আসনে জাপার মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ

সময় ট্রিবিউন | ২৭ নভেম্বর ২০২৩, ১৯:০৮

২৮৯ আসনে জাপার মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে লড়াইয়ে ২৮৯ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।

সোমবার বিকেলে রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।

দলের চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩ এবং ঢাকা-১৭ আসন থেকে লাঙ্গল প্রতীক নিয়ে লড়বেন।

ময়মনসিংহ-৪ আসন রওশন এরশাদের জন্য খালি রাখা হয়েছে। সাদ এরশাদ এখনো মনোনয়ন চাননি বলে জানান চুন্নু।

প্রার্থী ঘোষণার সময় চুন্নু বলেন, জাতীয় পার্টি (জাপা) আসন নিয়ে কোনো সমঝোতা বা জোট করবে না। নিজস্ব প্রতীক নিয়ে লড়বে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন গোপালগঞ্জ-৩ থেকে কেউ মনোনয়ন চায়নি বলে জানা চুন্নু।

গত তিনটি সংসদ নির্বাচনের মধ্যে দুটিতে আওয়ামী লীগের সঙ্গে জোট করে জাতীয় পার্টি (জাপা)। মাঝের বিএনপির বর্জনে দশম সংসদ নির্বাচনে জোট না থাকলেও আসন সমঝোতা হয় দুই দলে। বিরোধী দলের আসনে থেকে সরকারের মন্ত্রিসভায়ও ছিলো জাপার কয়েকজন।

এবার প্রথম দিকে ভোটে অংশ নেওয়া নিয়ে সরাসরি মুখ খোলেনি জাতীয় পার্টি। চেয়ারম্যান জিএম কাদের এবং প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের দ্বন্দ্বও দেখা যায় নতুন করে। রওশন নির্বাচন কমিশনে চিঠি লিখে জানান তার দল আওয়ামী লীগরে সঙ্গে জোট করবে। কিন্তু জি এম কাদের সে বিষয়ে কিছু বলেননি।

জাপার প্রার্থী যারা-

পুরো তালিকা দেখতে এখানে ক্লিক করুন...



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা