কেউ ভুলের ঊর্ধ্বে না, রোজিনা ইসলামও ভুল করতে পারেন: তথ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ২০ মে ২০২১, ১৯:৫৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবিঃ সংগৃহীত

প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিষয়ে সুষ্ঠ তদন্তের স্বার্থে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে জানিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, "রোজিনা ইসলামও ভুল করতে পারেন, কেউ ভুলের উর্ধ্বে নয়, এটা মাথায় রাখতে হবে।"

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে তথ্যমন্ত্রীর বাসভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সদস্যরা নিরপেক্ষ তদন্ত চেয়ে স্মারকলিপি দিতে গেলে এ কথা বলেন হাছান মাহমুদ।

তিনি বলেন, "ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের অত্যন্ত গুরুত্বপূর্ন সংগঠন। তারা একটি স্মারকলিপি দেয়া উদ্দেশ্য এসেছিলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আমার সঙ্গে কথা বলেছেন, বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া সচিবালয় সাংবাদিক ফোরাম, তারাও কথা বলেছে। দুই সংগঠনের নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। তাদের মুল যে দাবি সেটি হচ্ছে, এখানে যাতে নিরপেক্ষ তদন্ত কমিটি হয়।’

“আমি বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করবো। তাদের বক্তব্য হচ্ছে স্বাস্থ্য মন্ত্রনালয়ের তদন্ত কমিটি নয়, একটি নিরপেক্ষ তদন্ত কমিটি করার জন্য তারা অনুরোধ করেছেন।”

সাংবাদিক রোজিনা ইসলাম যাতে ন্যায়বিচার পান এবং কারা হেফাজতে যাতে তিনি যথাযথ সম্মান পান প্রথম থেকেই সেই বিষয়ে যথাযথ চেষ্টা করে এসেছেন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, "সেই চেষ্টা অব্যাহত থাকবে।"

“আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাই, বিষয়টিকে ইমোশনালি না দেখে বিষয়টি বাস্তবতার নিরিখে বিচার করার জন্য। আমি, আপনি যে কোনো সময়েই ভুল করতে পারি। মানুষ মাত্রই ভুল করে। রোজিনা ইসলামও ভুল করতে পারেন। কেউ ভুলের উর্ধ্বে নয়, এটা মাথায় রাখতে হবে। আমি আপনাদের মন্ত্রী। সুতরাং আপনাদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে দেখে যতোটুকু করার সেটুকু করার সর্বাচ্চ প্রচেষ্টা আমার থাকবে।"

এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানি, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) এর সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম আহমেদ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা