বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়ে ইইউ’র উদ্বেগ

সময় ট্রিবিউন | ৬ নভেম্বর ২০২৩, ০৭:৫৫

বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়ে ইইউ’র উদ্বেগ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর থেকেই দলটির নেতা-কর্মীদের গ্রেপ্তারে দেশজুড়ে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। দলটির শীর্ষ পর্যায়ের বেশির ভাগ নেতা এখন কারাগারে। অসংখ্য নেতা-কর্মীরা গ্রেপ্তার এড়াতে এখন বাড়িছাড়া। এ অবস্থায় চলমান ধরপাকড় ও গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

রবিবার (৫ নভেম্বর) সংস্থাটির (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এই নিন্দা জানান। পাশাপাশি তিনি বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের উপায় বের করার আহ্বান জানিয়েছেন।

টুইটে বোরেল লিখেছেন, ‘বাংলাদেশে ৮ হাজারের বেশি বিরোধীদলীয় নেতা–কর্মী গ্রেপ্তারে উদ্বেগ জানাচ্ছি। প্রত্যেকটি মামলায় অবশ্যই ন্যায়বিচার হতে হবে। আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি।’

তিনি আরও লিখেছেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা খুবই গুরুত্বপূর্ণ যা গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সহায়ক হবে।’

বিভিন্ন প্রতিবেদন অনুসারে, পুলিশের অভিযান ও গ্রেপ্তারের হাত থেকে বাঁচতে বিএনপির লাখ লাখ নেতা-কর্মী এখন বাড়িছাড়া।

২৮ অক্টোবরের মহাসমাবেশের পর থেকে শনিবার পর্যন্ত দলটির ৭ হাজার ৮৩৫ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু সহ প্রথম সারির বেশ কয়েকজন নেতা এখন কারাগারে আছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা