ষড়যন্ত্র মোকাবেলা করে বিশ্বনেত্রী হয়েছেন শেখ হাসিনা: নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | ১৯ মে ২০২১, ০২:৩৫

ছবি: সংগৃহীত

জাতীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনা বিশ্বনেত্রী হয়েছেন বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিস্থ ৩২ নম্বর সড়কে ' আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও নেতৃত্বের চারদশক পূর্তি' উপলক্ষ্যে দলটির তথ্য ও গবেষণা উপকমিটি আয়োজিত তথ্যচিত্র পরিদর্শনকালে এসব কথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহণ করেন এবং বঙ্গবন্ধুর সান্নিধ্য, স্বপ্ন ও আদর্শ নিয়ে তিনি বড় হয়েছেন। ১৯৮১ সালে বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের মানুষের অধিকার আদায়, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ। জাতীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি বিশ্বনেত্রী হয়েছেন। তিনি আছেন বলে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়ন ও অগ্রগতিতে দুর্বার বেগে এগিয়ে যাচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু প্রমুখ।

এর আগে তথ্যচিত্র দেখতে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা