তিন দিনের অবরোধ শুরু, সতর্কতার সাথে কর্মসূচি পালনের নির্দেশ বিএনপির

নিজস্ব প্রতিবেদক | ৩১ অক্টোবর ২০২৩, ০৮:৩৬

তিন দিনের অবরোধ শুরু, সতর্কতার সাথে কর্মসূচি পালনের নির্দেশ বিএনপির

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের মুক্তি ও মহাসমাবেশে পুলিশী হামলার প্রতিবাদে সারাদেশে আজ থেকে চলছে বিএনপি ও সমমনা দলগুলোর তিন দিনের সড়ক, নৌ ও রেলপথ অবরোধ।

বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল ও জোট এবং জামায়াতে ইসলামী এ কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

অবরোধ সফল করতে নানা দিকনির্দেশনা দেয়া হয়েছে জেলার নেতাকর্মীদের। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীতে অবরোধের গণপরিবহন ছিলো অনেক কম। অবরোধ শুরুর আগে রাতে চট্টগ্রাম ও গাজীপুরে তিনটি বাসে আগুন দেয়া হয়। শান্তিপূর্ণভাবে সতর্ক থেকে কর্মসূচি পালনের নির্দেশ রয়েছে কর্মীদের প্রতি।

সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ওষুধ পরিবহণ এ অবরোধের আওতামুক্ত থাকবে। ইউনিয়ন থেকে উপজেলা বা পৌর, উপজেলা বা পৌর থেকে জেলা বা মহানগর সদর এবং জেলা বা মহানগর সদর থেকে রাজধানীর সঙ্গে সড়ক, রেল ও নৌপথের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করতে অবরোধ কর্মসূচি পালন করবে দলগুলো।


রাজধানীর সঙ্গে জেলার, জেলার সঙ্গে উপজেলা, উপজেলার সঙ্গে বিভিন্ন ইউনিয়নের মূল সড়কসহ সব সড়কে অবরোধ থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা