রোজিনা ইসলামকে নির্যাতন ও পুলিশে সোপর্দের ঘটনায় নিন্দা জাসদের

নিজস্ব প্রতিবেদক | ১৮ মে ২০২১, ২০:১৯

ফাইল ছবি

অফিসিয়াল সিক্রেটস আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলা দায়ে করে পুলিশে সোপর্দের তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রীক দল-জাসদ।

জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, “গতকাল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে হয়রানি, নির্যাতন এবং মিথ্যা মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় সমাজতান্ত্রীক দল-জাসদ।

“স্বাস্থ্য মন্ত্রনালয়ের যে কর্মকর্তা ও কর্মচারীরা সাংবাদিক নির্যাতনের এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের অবিলম্বে সরকারি চাকুরি থেকে অপসারণ এবং আইনের হাতে সোপর্দ করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি।”

তারা বলেন, “প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির ঘটনা প্রমাণ করলো করোনার মধ্যে স্বাস্থ্য খাতে ভয়ংকর দূর্নীতির ঘটনা আড়াল ও প্রমাণ লোপাট করতে লুটেরা ব্যবসায়ী-দূর্নীতিবাজ অফিসার-অসৎ রাজনীতিকদের সিন্ডিকেট এখনও স্বাস্থ্য মন্ত্রনালয়ে সক্রিয় আছে। স্বাস্থ্য খাতের ভয়ংকর দূর্নীতির ঘটনার যারাই যুক্ত থাকুক তাদের চিন্থিত করে বিচারের সম্মুখীন করার দাবি জানচ্ছি।”



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা