সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক | ২৮ অক্টোবর ২০২৩, ১২:৫৭

সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু

সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেইটের সামনে এই সমাবেশ শুরু হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এ শান্তি সমাবেশের আয়োজন করেছে।

আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের উপস্থাপনায় অনুষ্ঠান শুরুতে সংগীত পরিবেশন করেন লোকসংগীত শিল্পী লিপি সরকার।

এর আগে নির্ধারিত সময়ের আগেই সমাবেশস্থলে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরইমধ্যে দলের একাধিক কেন্দ্রীয় নেতা সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন কর্মীরা৷

মঞ্চে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

তার আগে সমাবেশ মঞ্চে আসেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজসহ কয়েকজন নেতা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর