যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক | ২৫ অক্টোবর ২০২৩, ১৪:০৪

সংগৃহীত ছবি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিস্তারিত জানানো হয়।

এতে বলা হয়, যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী, বিএনপি-জামাতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচিগুলো হলো-

২৭ অক্টোবর বিকেল ৩টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অন্তর্গত সংসদীয় আসনভিত্তিক শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা।

২৮ অক্টোবর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন ইউনিটের সর্বাত্মক অংশগ্রহণ।

২৯ অক্টোবর বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অন্তর্গত সংসদীয় আসনভিত্তিক ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ।

৩০ অক্টোবর দেশের সব মহানগরে ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ।

১ নভেম্বর দেশের সকল জেলায় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ।

২ নভেম্বর দেশের সব উপজেলা, থানা ও পৌরসভায় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ।

৩ নভেম্বর শোকাবহ জেলহত্যা দিবস উপলক্ষে সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টসহ ৩ নভেম্বর কারা অভ্যন্তরে নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন।

৪ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অন্তর্গত সংসদীয় আসনভিত্তিক ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ।

৭ নভেম্বর কনসার্ট। স্থান: ২৩, বঙ্গবন্ধু এভিনিউ।

৯ নভেম্বর দেশের সব ইউনিয়ন/ওয়ার্ডে ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ।

১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সকাল ৮টায় গুলিস্তান নূর হোসেন চত্বর এবং সকাল ৯টায় জুরাইন কবরস্থানে নূর হোসেনের কবরে শ্রদ্ধা নিবেদন।

১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর স্রষ্টা শহীদ শেখ ফজলুল হক মণি ও ১৫ আগস্টে সকল শহীদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ।

১৫ নভেম্বর ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ।

১৬ নভেম্বর ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা