মানুষের গরু কেনার সাধ্য বেড়েছে: কাদের

সময় ট্রিবিউন ডেস্ক: | ৩ জুলাই ২০২৩, ০১:১৩

সংগৃহীত ছবি

আমাদের অর্থনীতির অবস্থা এমন হয়নি যে ঈদুল আজহায় গরু কোরবানির মতো সাধ্য নেই। মানুষের গরু কেনার সাধ্য আরও বেড়ে গেছে। পদ্মা সেতুতে ঈদের আগের দিন ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার টাকা ও বঙ্গবন্ধু সেতুতে ৩ কোটি ৫৮ লাখ ৫৯ হাজার টাকা টোল দেওয়া হয়েছে। তার মানে বহু মানুষ ঈদ আনন্দ উপভোগ করতে বাড়িতে ছুটে গেছেন।

রোববার (২ জুলাই) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

সিন্ডিকেট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, সিন্ডিকেটের কারণে মূল্যবৃদ্ধির বিষয় যখন ঘটবে তখন সরকারের একটা দায়িত্ব আছে। সরকার খোঁজখবর নিচ্ছে না এমন নয়। কিন্তু এখানে সরকারের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় তাদের ওয়েতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি এটা লাগাম ছাড়া থাকবে না, এক সময় এটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। সিন্ডিকেট বলেন আর যাই বলেন সিন্ডিকেট তো আর সরকারের চেয়ে শক্তিশালী না।

খাদ্য পরিস্থিতি নিয়ে সরকার ভুল তথ্য দিচ্ছে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, তাদের প্রধান নেতার মুক্তির ব্যাপারে দর্শনীয় একটি মিছিলও করতে পারেনি, এমন বিরোধী দল। এটিই হলো বাস্তবতা বাংলাদেশে এমন একটি সরকার এখন ক্ষমতায় যে সরকার সত্যকে লুকোচ্ছে না। আমরা সত্যকে লুকিয়ে কোনো ফায়দা তুলতে চাচ্ছি না। আর বাংলাদেশে অভাবে, কষ্টে একটি মানুষও কি মরেছে?



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর