প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন তার সঙ্গে কাজ করবো: মাশরাফি

সময় ট্রিবিউন ডেস্ক | ২৬ মে ২০২৩, ০০:৪৭

সংগৃহীত
নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, কয়েক মাস পর জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার সঙ্গে কাজ করবো।
 
আজ বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নড়াইল সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
 
মাশরাফি বলেন, কাজ করতে গেলে ভুল হতে পারে। মনের অজান্তে যদি কখনও কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা চাইছি। ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না।
 
সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ রিয়াজ মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল সাহা, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহজালাল মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. তরিকুল ইসলাম উজ্জ্বল ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর