বিদেশি শক্তির আশায় বসে আছে বিএনপি: ইনু

সময় ট্রিবিউন ডেস্ক | ২১ মে ২০২৩, ০১:১২

সংগৃহীত
বিএনপি নির্বাচনের প্রস্তুতি না নিয়ে বিদেশি শক্তির ওপর ভর করে ক্ষমতায় যেতে চায় বল মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, মুখে নির্বাচনের কথা বললেও এর জন্য বিএনপির কোনো প্রস্তুতি নেই। তারা অসাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতায় যেতে শুধু বিদেশি ও অদৃশ্য শক্তির আশায় বসে আছে।
 
আজ শনিবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু এসব কথা বলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন ছাড়াও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন। 
 
হাসানুল হক ইনু বলেন, ১৪ বছর ধরে আগুন সন্ত্রাস, জঙ্গি তাণ্ডব মোকাবিলা করেছে সরকার। ভবিষ্যতেও সাংবিধানিক প্রক্রিয়া রক্ষা করতে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে এই সরকার সক্ষম হবে।
 
ইনু বলেন, বিএনপির ইতিহাস হলো নির্বাচন বানচাল করা, আগুন সন্ত্রাস করা। মুখে যতই নির্বাচন, গণতন্ত্রের কথা বলুক না কেন, বিএনপি মূলত সংবিধান-গণতন্ত্র বানচালের ষড়যন্ত্রকারী। তারা নির্বাচিত সরকারকে উৎখাত করে দুর্নীতিবাজ, জঙ্গি, রাজাকারদের নিয়ে অস্বাভাবিক সরকার গঠন করতে চায়। বিএনপির কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। রাজনীতি থেকে এদের বিদায় করার সময় এসেছে।
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা