'নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি'

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৮ মার্চ ২০২৩, ০৬:৫২

সংগৃহীত ছবি

সাংবিধানিক নিয়ম মেনেই আগামী নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি (জাপা)। এমনটাই বলেছেন দলের প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

সোমবার (২৭ মার্চ) গুলশানের একটি কমিউনিটি সেন্টারে এক ইফতারের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রওশন এরশাদ বলেন, জাপায় কোনো বিভেদ নেই। এরশাদের রেখে যাওয়া নির্দেশনা যারা মানবেন না, তারা দলের ও নিজের ক্ষতি ডেকে আনবেন। এ ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হলে দলের সংস্কার করতে দ্রুত কাউন্সিল করতে হবে। প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় উন্নয়নশীল দেশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ। কিন্তু অসাধু ব্যবসায়ীরা পবিত্র রমজানে সব নিত্য পণ্যের দাম বাড়িয়ে মানুষের জীবন দুর্বিষহ করে তুলছে। এতে উন্নয়ন, গণতন্ত্র ও স্থিতিশীলতা ম্লান হয়ে পড়েছে।

জাপার বর্তমান নেতাদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতি ও কারী হাবিবুল্লাহ বেলালী ছিলেন রওশনের ইফতারে। বক্তৃতা করেন রওশনপুত্র রাহগির আল মাহি এরশাদ সাদ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা