'খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন' বক্তব্যে অনড় কৃষিমন্ত্রী

সময় ট্রিবিউন ডেস্ক | ৩ মার্চ ২০২৩, ০৬:০৩

সংগৃহীত

দণ্ড স্থগিত থাকায় জেলের বাইরে নিজ বাসভবনে অবস্থান করা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 'রাজনীতি করতে পারবেন কি পারবেন না' এনিয়ে বিতর্ক তৈরি হলেও নিজের বক্তব্যে অনড় রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক সংসদীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য পিম ভ্যান স্ট্রিয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার (০২ মার্চ) সচিবালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে 'খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন' নিজের বক্তব্যে অনড় থাকার বিষয়টি জানান মন্ত্রী।

গত ২২ ফেব্রুয়ারি কৃষিমন্ত্রী বলেছিলেন, খালেদা জিয়ার রাজনীতি করতে বাধা নেই। আইনমন্ত্রী আনিসুল হকও একই কথা বলেন। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না।

খালেদা জিয়ার রাজনীতি করা নিয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের একেক ধরনের বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা হয়।

মামলায় সাজা হওয়ায় খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না জানিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর রাজনীতি করতে যে বাধা নেই, সে বিষয়ে উদাহরণও দিয়েছেন তিনি।

এ বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, রাজনীতির বিষয়টি বুঝতে হবে। আইনে যাই থাক। ইরানের খোমেনির রাজনীতি কী বন্ধ ছিল? বঙ্গবন্ধু জেলে থেকে রাজনীতি করেছেন না? কনভিকশন (দণ্ডিত) হয়নি, কনভিকশন হলেই কী বঙ্গবন্ধু রাজনীতি বন্ধ করে দিতেন? আমি সেই জায়গা থেকে বলেছি। জেলে বসেও তো রাজনীতি করা যায়। আমি তো সেই কথাটিই আপনাদের বলেছিলাম।

পুনরায় নিশ্চিত করে মন্ত্রী বলেন, আমি আবারও বলছি। সারা পৃথিবীতে তো বিদ্রোহী ও বিপ্লবীরা এভাবেই রাজনীতি করেছেন। খালেদা জিয়া ইলেকশনে যেতে পারবেন না, আইনের কারণে। কিন্তু তার রাজনীতির চিন্তা-চেতনা এগুলো কী তারা বন্ধ করে দেবে নাকি যে আমি রাজনীতি করব না।

খালেদা জিয়ার রাজনীতি করা নিয়ে নিজের আগের বক্তব্যে অনড় রয়েছেন জানিয়ে রাজ্জাক বলেন, জেলে থেকেও তো একজন মানুষ যোগাযোগ রাখতে পারেন। জেল দিয়ে কি কোনোদিন কারও রাজনীতি বন্ধ করা যাবে, যদি তিনি আদর্শবাদী রাজনীতিবিদ হন, দেশপ্রেমিক হন? গোপনে তিনি চিঠি লিখে পাঠালেন, কর্মীদের নির্দেশনা দিলেন এটা করো, সেটা করো। আমি সেটা মিন করেছি। সেটা তিনি (খালেদা জিয়া) করতেই পারেন।

আওয়ামী লীগের সভপতিমণ্ডলির সদস্য শেখ ফজলুল করিম সেলিম সংসদে বলেছেন খালেদা জিয়া রাজনীতি না করার জন্য মুচলেকা দিয়েছেন। এ বিষয়ে জানতে চায়লে আব্দুর রাজ্জাক বলেন, এটা আমি জানি না, কোথায় মুচলেকা দিয়েছেন খালেদা জিয়া। একটা জানি যে তারেক জিয়া দিয়েছেন। বিদেশে যাওয়ার আগে তত্ত্বাবধায়ক সরকারের কাছে তিনি মুচলেকা দিয়ে গেছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের