পাবনা-২ আসনে নির্বাচনী গণসংযোগ

পাবনা প্রতিনিধি | ৫ আগষ্ট ২০২২, ০৮:৪৫

সংগৃহীত

নির্বাচনী গণসংযোগে নামলেন পাবনা-২ (সুজানগর ও বেড়ার আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি খন্দকার আজিজুল হক আরজু। 

বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা থেকে নৌপথে ফেরী যোগে কাজীরহাট ফেরী ঘাটে আসলে বিপুল সংখ্যক নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানিয়ে স্বাগত জানান। ফেরী থেকে নামার পর কাজীরহাট ঘাটে তিনি নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন। 

পরে নেতাকর্মীরা মোটর সাইকেল বহর নিয়ে কাজীরহাট থেকে কাশিনাথপুর হয়ে নগরবাড়ী ঘাট হয়ে তার নিজ বাসভবন নাটিয়াবাড়ীস্থ অর্ঘ্য কনভেনশন সেন্টারে এসে এলাকার সুধীজনসহ রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময়ে মিলিত হন। 

মতবিনিময়কালে সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু বলেন, মানুষের কল্যাণে রাজনীতি করছি। মানুষের পাশে আছি এবং থাকবো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আমি মনোনয়নপত্র জমা দিবো। নির্বাচনকে সামনে নিয়ে এই শোকের মাসে জাতির জনককে স্মরণে রেখেই আমার নির্বাচনী গণসংযোগ শুরু করলাম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা