পুলিশি বাঁধার মুখে যুবদলের বিক্ষোভ মিছিল

মোশতাক আহমেদ শাওন | ৪ আগষ্ট ২০২২, ০৫:১৭

সংগৃহীত

সারাদেশে নজিরবিহীন বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থানার প্রতিবাদে ও ভোলায় পুলিশের গুলিবর্ষণে স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল রহিম নিহতের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিক্ষোভ মিছিলটি পুলিশি বাঁধার মুখে পড়ে। এসময়ে পুলিশের সাথে মহানগর যুবদলের নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

বুধবার (৩ আগষ্ট) সকাল সাড়ে এগারোটায় যুবদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিলটি বের হয়। বিক্ষোভ মিছিলটি খানপুর হাসপাতালের মোড় হয়ে চাষাড়ার দিকে যেতে চাইলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশের বাঁধার দেয়। এসময়ে পুলিশি বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজল ভোলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের গুলিবর্ষণে ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল রহিম নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আজকে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশ বাঁধা দিয়েছে । সরকার পুলিশ দিয়ে আন্দোলন দমন করতে চায়। এই সরকার আজ নিজেদের ব্যর্থতা আড়াল করতেই গুম, খুনে মেতে উঠেছে। তার প্রমাণ ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যা। আমরা মহানগর যুবদলের পক্ষ থেকে আব্দুর রহিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

তাঁরা আরও বলেন, আঃ রহিমের শোককে শক্তিতে পরিণত করে আন্দোলনের মধ্যদিয়ে সরকারকে পরাজিত করা হবে। এসকল গুম, খুন ও হামলা মামলা চালিয়ে আন্দোলন থেকে নেতাকর্মীদের দাবিয়ে রাখা যাবে না। আগামী দিনে জনগণকে সাথে নিয়ে সরকারের বিদায় ঘন্টা বাজবে বলে হুশিয়ারি দেন তারা।

এবিষয়ে চাষাড়া ফাঁড়ির পুলিশ পরিদর্শক মঞ্জুরুল মোর্শেদ বলেন, আমরা তাদের মিছিল করতে বাঁধা দেয়নি। সাধারণ মানুষ ও জানমালের নিরাপত্তার স্বার্থে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।

তারিখ : ০৩-০৮-২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা