যাত্রাবাড়ীতে ৮০০ পরিবারকে ঈদ উপহার দিল স্বেচ্ছাসেবক লীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক | ৭ মে ২০২১, ০২:৪৮

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের দ্বিতীয় ধাপেও মানুষের পাশে দাঁড়িয়েছেন কামরুল হাসান রিপন। টানা চারদিন ধরে ঈদ উপহার বিতরণ করে চলেছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

আজ বৃহস্পতিবার ঢাকা-০৫ আসনের যাত্রাবাড়ী ও কদমতলী থানার দুটি স্পটে ৮০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন কামরুল হাসান রিপন।
বিকেল ৪টায় কদমতলী থানার ৬০ নং ওয়ার্ডের গ্যাসরোডের মোরে ৪০০ অসহায়-মেহনতি পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন তিনি। স্বাস্থ্যবিধি মেনে পুলিশ প্রশাসনের সহায়তায় সুশৃংখলভাবে ঈদ উপহার পৌঁছে দেন কামরুল হাসান রিপন।

পরবর্তীতে যাত্রাবাড়ী থানার ৬১ নং ওয়ার্ডের বর্ণমালা স্কুলের সামনে আরও ৪০০ অসহায়-মেহনতি এবং সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদ উপহার তথা পোলাও চাল, দুধ, চিনি, দুই ধরণের সেমাই, ভোজ্যতেল ইত্যাদি খাদ্য সামগ্রী তুলে দেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের এই শীর্ষ নেতা।

এর আগে গত সোমবার ঈদ উপহার বিতরণ কর্মসূচীর  উদ্বোধন করা হয়। গত তিনদিনে ২০০০ হতদরিদ্র মানুষের মাঝে এই উপহার সামগ্রী পৌছে দেওয়া হয়। যাত্রাবাড়ী, ধলপুর, ৬২, ৬৫ নং ওয়ার্ডের পর আজ ৬০ এবং ৬১ নং ওয়ার্ডে এই কর্মসূচী পালন করেন কামরুল হাসান রিপন।
ঈদ উপহার বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে কামরুল হাসান রিপন বলেন, করোনার প্রথম পর্যায়ে ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা-০৫ আসনের প্রতিটি থানার প্রতিটি ওয়ার্ডের অলি গলিতে ব্যক্তিগত উদ্যোগে ৩০ হাজার লিফলেট এবং ৫০ হাজার অসাহয় সুবিধাবঞ্চিত-কর্মহীন সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছি। সেবার ব্যক্তিগত উদ্যোগে ৩০ হাজার মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ, ২৫ হাজার রোজাদার ব্যক্তির মাঝে ইফতার এবং ১০ হাজার পরিবারকে ঈদ উপহার পৌছে দিয়েছিলাম। করোনার দ্বিতীয় ধাপেও আমি আমার সাধ্যমতো মানুষের পাশে দাঁড়িয়েছি।

যতদিন এই করোনার মহাসংকট দূর না হবে ততদিন পর্যন্ত ত্রাণ ও খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিমের পরামর্শে আমরা সর্বদা মানবতার সেবায় নিয়োজিত।

আমি বিশ্বাস করি মানুষকে ভালোবাসলেই, মানুষকে সাহায্য করলেই কেবল মাত্র মানুষের ভালোবাসা পাওয়া যায়। ঢাকা-০৫ আসনের উপ নির্বাচনের সময় আমি সবসময়ই অত্র এলাকার মানুষের পাশে থাকার কথা দিয়েছিলাম। আমি আমার দেওয়া কমিটমেন্ট রেখেছি। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা