শেখ হাসিনা দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাচ্ছে

সালে আহমেদ, ডেমরা | ৩১ জুলাই ২০২২, ০১:১৭

সংগৃহীত

সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি ও মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এ দেশ স্বাধীন হয়েছে, আর দেশনেত্রী শেখ হাসিনা এই স্বাধীনতা আজও রক্ষা করে দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু। শনিবার দুপুরে ডেমরার হাজীনগর এলাকায় হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ৬ তলা ভবন উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমেই আজ আমাদের বিশ্বখ্যাত পদ্মা সেতু চলমান, পেয়েছি বঙ্গবন্ধু স্যাটেলাইট।

শীঘ্রই  পেতে যাচ্ছি বঙ্গবন্ধু টানেল, মেট্রো রেল ও এক্সপ্রেসওয়েসহ আরো অনেক উন্নয়ন যা এ জাতি বিগত কোন সরকারের আমলে চিন্তাও করতে পারেনি। ওই বিদ্যালয়ের সভাপতি জাবেদ আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল, স্থানীয় হাজী রহ্মত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল আজিজ প্রধান, মা মেমোরিয়াল একাডেমীর সভাপতি মোয়াজ্জেম হোসেন খাঁন, মান্নান স্কুল এন্ড কলেজের সভাপতি কামরুজ্জামান কামরুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রবীন সাংবাদিক ও সমাজসেবক নুর আলম ভূঁইয়া, ডেমরা থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আরিফ আহম্মেদ সহ ওই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাক ও এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের