আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস আর নেই

স্টাফ রিপোর্টার, ঢাকা | ২ জুলাই ২০২২, ২২:৩৪

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস। ছবি- সংগৃহীত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস আর নেই। ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা গেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

মুকুল বোসের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বেশ কিছু দিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন।

দীর্ঘ দিন আওয়ামী লীগে যুক্ত মুকুল বোস এক যুগ আগে জরুরি অবস্থার সময় ‘সংস্কারপন্থি’ হিসেবে চিহ্নিত হওয়ার পর কিছু দিন দলে অপাঙক্তেয় ছিলেন।

১৬ মে ঢাকার রায়েরবাজারের বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন মুকুল বোস। তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরদিন সেখান থেকে স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয় তাকে। তার অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্ট দেওয়া হয় ৷

এর পরে ভারতে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয় মুকুল বোসকে। সেখানেই শনিবার ভোরে তার মৃত্যু হয় বলে জানান বিপ্লব বড়ুয়া।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বীর মুক্তিযোদ্ধা মুকুল বোসের মৃত্যুতে শোক জানিয়েছেন।

২০০৭ সালে জরুরি অবস্থার সময় ওবায়দুল কাদের, সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে মুকুল বোসও ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক।

তখন মুকুল সংস্কারপন্থি হিসেবে চিহ্নিত হওয়ার পর কর্মীদের রোষের মুখে পড়েন। সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কারাগারে যাওয়ার পর তখন আরেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে এসেছিলেন।

জরুরি অবস্থার অবসানের পর আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে ২০০৯ সালের সম্মেলনে বাদ পড়েন মুকুল বোস। ২০১২ সালের সম্মেলনেও ফিরতে পারেননি এই নেতা। সর্বশেষ ২০১৬ সালে দলের ২০তম সম্মেলন অনুষ্ঠিত হলে এর প্রায় আড়াই মাস পর ২০১৭ সালের ৮ জানুয়ারি তাকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য করেন সভাপতি শেখ হাসিনা।

এর পর ওই বছরের ৩১ জানুয়ারি মুকুল বোসকে দলের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত করার কথা জানানো হয়।২০১৭ সালের ১ জানুয়ারি মুকুল বোসকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর