ডেমরার আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শেখ হাসিনাই দেশের বড় সম্পদ: মশিউর রহমান মোল্লা

ডেমরা প্রতিনিধি | ২৪ জুন ২০২২, ০২:৫৩

ছবি: সময় ট্রিবিউন

আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ডেমরায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ডিএসসিসির ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ।

২৩ জুন (বৃহস্পতিবার) বেলা ১১টায় ওই ওয়ার্ডের কাউন্সিলর মো. মাসুদুর রহমান মোল্লা বাবুলের উদ্যোগে এসব কর্মসূচীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার জেষ্ঠ্যপুত্র ও ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল।

এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দুই শতাধিক এতিম ও দলীয় ৫ শতাধিক নেতাকর্মীদের মাঝে খাবার বিতরন করা হয়। এর আগে ৭৩ পাউন্ডের কেক কেকে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

একইসাথে অনুষ্ঠানে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মশিউর রহমান মোল্লা সজল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেশের সবচেয়ে বড় সম্পদ।

এসময় পাশাপাশি বন্যাকবলিত সিলেটবাসীর জন্যও দোয়া করা হয়।  

মাসুদুর রহমান মোল্লা বাবুলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, মাতুয়াইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো: সোহেল খাঁন, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ বাবু, ৬৬ নং ওয়ার্ড বামৈল উত্তর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো: নাসির উদ্দীন (নাসির মেম্বার), ডগাইর উত্তর ইউনিটের সভাপতি মাহবুব ফয়সাল,৫, ৬ ও ৭ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম মানিক, মোহাম্মদ শামীম, মিয়া মোহাম্মদ হুমায়ুনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর