সব ষড়যন্ত্র রুখে দিয়ে পদ্মা সেতু উদ্বোধনের পথে: বাহাউদ্দিন নাছিম

পিরোজপুর প্রতিনিধি | ১৯ জুন ২০২২, ২২:২২

ছবি: সময় ট্রিবিউন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘পদ্মা সেতু নির্মাণ নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল তা রুখে দিয়েছে আওয়ামী লীগ সরকার। নিজ অর্থায়নে নির্মিত পদ্মা সেতু উদ্বোধনের পথে। এই সেতু দক্ষিনাঞ্চলের মানুষের বহু ভোগান্তি অবসান ঘটাবে।’

শনিবার (১৮জুন) পিরোজপুরের নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ২৫ বছর পর অনুষ্ঠিত হল পিরোজপুরের নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

অনুষ্ঠানে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘সবাইকে একত্রিত থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে। নেতা হিসেবে তাঁর সিদ্ধান্তে অটুট থাকতে হবে। নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে আওয়ামী লীগকে আরও সু সংগঠিত করতে হবে।’

স্বরূপকাঠি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডডোকেট আফজ্জাল হোসেন, সদস্য আনিচুর রহমান, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এম পি, জেলা আওয়ামী লীগের সভাপতি  এ কে এম এ আউয়াল ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার প্রমুখ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের