প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মোঃ শফিকুল ইসলাম, পিরোজপুর | ৫ জুন ২০২২, ০৮:৩৯

সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়ায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।

শনিবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। 

ভান্ডারিয়া উপজেলা পরিষদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নেতাকর্মীরা উপজেলার রিজার্ভ পুকুর সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে যোগ দেয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু'র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেন

তালুকদার,সহ-সভাপতি আব্দুর রশিদ মৃধা,সহ-সভাপতি আব্দুল হান্নান বিএসসি, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারন সম্পাদক মোঃ এহসাম হাওলাদার, ছাত্রলীগের আহ্বায়ক রেদওয়ান সিকদার রিসান,যুগ্ম আহ্বায়ক আল আমিন সরদার, শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম লাল, কৃষক লীগের সভাপতি আব্দুল ফারুক মুন্সী, সাধারণ সম্পাদক শহীদ জমাদ্দার, যুব মহিলা লীগের নেত্রী আসমা সুলতানা যুথী প্রমুখ। 

বক্তারা শেখ হাসিনাকে হত্যার হুমকির নিন্দা এবং বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের দেশ বিরোধী চক্রান্ত প্রতিহত করতে নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা আওয়ামী লীগ , যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর