শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

সময় ট্রিবিউন | ২৭ এপ্রিল ২০২২, ২২:৪৫

ছবিঃ সংগৃহীত

উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, জাতীয় নেতা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে সকাল সাড়ে আটটায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংগঠনের সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু বলেন, ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন বরেণ্য এই রাজনীতিবিদ। শিক্ষানুরাগী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত প্রতীক হিসেবেও ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছিলেন তিনি।

একে ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুরের সাতুরিয়া গ্রামের মিঞা বাড়িতে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ব্রিটিশবিরোধী আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ১৯৪০ সালে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। তিনি ২১ দফা দাবিরও প্রণেতা ছিলেন। তাঁর অবদান জাতি চিরদিন বিনম্র শ্রদ্ধায় স্মরণ করবে।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মজিবুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহাম্মদ উল্লাহ জুয়েল, উপ কৃষি বিষয়ক সম্পাদক আফসারুজ্জামান, উপ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কার্যনির্বাহী সদস্য আবু জাফর, সদস্য অ্যাড. ফরিদ হোসেন, বিভাস বালা, সুবল ঘোষ, অ্যাড. ডিকে গায়েন টিটু, অ্যড. সানিয়েল আরেফিন প্রমূখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা