পদ প্রত্যাশীদের মাঝে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করলো ছাত্রলীগ

সময় ট্রিবিউন | ২৫ এপ্রিল ২০২২, ১৩:২৬

ছবিঃ সংগৃহীত

পদ প্রত্যাশীদের মাঝে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ১১.০০ টায় গাইবান্ধা জেলা আওয়ামী লীগের অফিসে এই কর্মসূচি পালন করেন তারা। এতে বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাজহারুল ইসলাম মিরাজ ও পাঠাগার বিষয়ক উপ-সম্পাদক সরদার আরিফুল ইসলাম গাইবান্ধা জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে পদ প্রত্যাশীদের হাতে এই বই তুলে দেন।

ছাত্রলীগের সহ-সভাপতি ও অসমাপ্ত আত্মজীবনী বিতরণ কর্মসূচির উদ্যোক্তা মাজহারুল ইসলাম মিরাজ বলেন, গাইবান্ধা জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে আমরা জীবন বৃত্তান্ত সংগ্রহ করতে এসেছি। নতুন কমিটিতে পদপ্রাপ্তির জন্য যারা জীবনবৃত্তান্ত জমা দিয়েছে তাদেরকে আমরা শুভেচ্ছা উপহার হিসেবে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা 'অসমাপ্ত আত্মজীবনী' বইটি প্রদান করেছি। আমরা আশা করি এই বইটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নায্যঅধিকার আদায় ও ন্যায়ের পক্ষে আপসহীন থাকার প্রেরণা পাবে। একইসঙ্গে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সঠিক পথে সংগঠন পরিচালনা করতে বইটি সহায়তা করবে।

ছাত্রলীগের পাঠাগার বিষয়ক উপ সম্পাদক সরদার আরিফুল ইসলাম বলেন, আমরা চাই বঙ্গবন্ধুর আদর্শ সবখানে ছড়িয়ে পড়ুক। অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়লে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন সম্পর্কে জানা যাবে। আমাদের এই মাতৃভূমির প্রতি বঙ্গবন্ধুর যে অবিস্মরণীয় অবদান, তা থেকে শিক্ষার্থীরা শিক্ষা নিয়ে নিজের জীবনে তা বাস্তবায়ন করবে।

কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতাকর্মীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা