আ.লীগ কর্মীরা লুটতরাজ ছাড়া আর কিছুই ভাবতে পারছে না: চুন্নু

সময় ট্রিবিউন | ৪ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৪৫

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু-ফাইল ছবি

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগ কর্মীরা এমনভাবে লুটপাট করছে যে, আগামী বিশ-ত্রিশ বছরেও তাদের আর অভাব হবে না। আওয়ামী লীগ কর্মীরা লুটতরাজ ছাড়া আর কিছুই ভাবতে পারছে না।

বৃহস্পতিবার দুপুরে পার্টির বনানী কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ফেনী জেলার নেতাদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়।

চুন্নু বলেন, বিএনপি শুধু খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই বলে চিৎকার করছে। দেশের মানুষের দুর্দশার কথা আওয়ামী লীগ-বিএনপি ভাবছে না। সংসার চালাতে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। মানুষের কাজ নেই, ঘরে ঘরে কয়েক কোটি বেকার দুর্বিসহ জীবন যাপন করছে।

 জাতীয় পার্টি কোনো জোট নিয়ে ভাবছে না- জানিয়ে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য তিনশ আসনেই প্রার্থী চূড়ান্ত করার কাজ করছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি তিনশ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করবে। দেশ ও দেশের মানুষের ভাগ্যের ইতিবাচক পরিবর্তন করতেই জাতীয় পার্টির রাজনীতি।

জাতীয় পার্টি কর্মমূখী শিক্ষাব্যবস্থা চালু করবে- এমন আশা দেখিয়ে জাপা মহাসচিব বলেন, দেশের মানুষ মাটির নিচ দিয়ে রেললাইন আর আসমান দিয়ে সড়ক দেখতে চায় না। দেশের মানুষ চায় প্রতিটি জেলা ও উপজেলা শহরে বিশেষায়িত হাসপাতাল, যেখাতে তারা বিনামূল্যে সকল চিকিৎসা পাবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, ফেনী জেলা আহ্বায়ক রাশেদ চৌধুরী প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর