ছাত্রলীগের সম্পাদক লেখক আহত

সময় ট্রিবিউন | ৫ জানুয়ারী ২০২২, ০৯:১৮

ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য-ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চের ডান পাশে নেতা-কর্মীদের অবস্থান নিয়ে এই মারামারি বাঁধে। মারামারির পর নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর অনুষ্ঠান শুরু হয় সাড়ে ৩টায়। প্রাথমিক চিকিৎসা শেষে মাথায় ব্যান্ডেজ নিয়ে পৌনে ৪টায় অনুষ্ঠানস্থলে আসেন সম্পাদক লেখক।

অনুষ্ঠান শুরুর ঠিক আগে মঞ্চের পাশে সংগঠনটির নেতা-কর্মীরা হাতাহাতি, চেয়ার ও ইট ছোঁড়াছুড়িতে জড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলের নেতা-কর্মীদের মধ্যে এই মারামারি বাঁধে অবস্থান নেওয়া নিয়ে। তা দেখে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক পরিস্থিতি শান্ত করতে সেখানে যান। তখন লেখকের মাথায় ইটের আঘাত লাগে।

ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ১০ থেকে ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে দেখা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নয়জনের চিকিৎসা নেওয়ার কথা জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

তারা হলেন- জহিরুল হাসান অমি (২২), মাহাবুব (২২), হিরু (২৫), গালিব (২২), রোমান মাহমুদ (২৬), সালমান (২৩), অপু (২৫), শিমুল (২৩) ও জুবায়ের (২২)।

আহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়াও ঢাকা কলেজের ছাত্রও রয়েছে।

পরে মঞ্চ থেকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, “অনুষ্ঠানে কেউ বিশৃঙ্খলা করলে তাকে এই দায় নিতে হবে।”

ছাত্রলীগের একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, আহত লেখক ভট্টাচার্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন৷ তাঁর মাথায় সেলাইও পড়েছে৷ পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বিশ্রাম নিতে যান।

এ বিষয়ে জানতে লেখক ভট্টাচার্যের মুঠোফোনে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি। তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল জব্বার বলেন, লেখক ভট্টাচার্য সামান্য আঘাত পেয়েছেন। এখন সব ঠিক হয়ে গেছে৷



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা