মোদির সাথে জাপা নেতাদের বৈঠক

দুই দেশের স্বার্থে পানি সমস্যার সমাধান হওয়া উচিত

সময় ট্রিবিউন | ২৭ মার্চ ২০২১, ০০:৪৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চার নেতা। ছবি: টুইটার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিস্তা পানি বণ্টন নিয়ে বিরাজমান সমস্যার সমাধান চেয়েছেন জাতীয় পার্টি।

শুক্রবার বেলা একটায় রাজধানীর সোনারগাঁও হোটেলে নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চার নেতা। প্রায় ২৫ মিনিট তাঁরা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে জাপার প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব জিয়াউদ্দিন বাবলু ও কো–চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার।

সাক্ষাৎ শেষে জিয়াউদ্দিন বাবলু সাংবাদিকদের বলেন, ‘২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন বাংলাদেশে আসেন, তখন তিনি এক বক্তৃতায় বলেছিলেন পানি, বায়ু এবং পাখির কোনো সীমানা নেই। আমরা ওনার ওই বক্তব্যকেই স্মরণ করে দিয়েছি।’

জবাবে ভারতের প্রধানমন্ত্রী কী বললেন জানতে চাইলে জিয়াউদ্দিন বাবলু বলেন, তিনি বলেছেন এ বিষয়ে তাঁরা কাজ করছেন। এ ছাড়া কানেকটিভিটি, অন অ্যারাইভাল ভিসা এবং শিক্ষার্থীদের স্কলারশিপ নিয়ে তাঁরা কথা বলেছেন।

জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠকের সময় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা