বিশ্ববিদ্যালয় আগে খুলে দেওয়া উচিত: ডা. এবিএম আবদুল্লাহ

সময় ট্রিবিউন | ১৩ আগষ্ট ২০২১, ০০:০৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহ-ফাইল ছবি

আগামী মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা-ভাবনা করছে সরকার। আর তাই সবার আগে বিশ্ববিদ্যালয় আগে খুলে দেওয়া উচিত মনে করেন মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহ।

তিনি বলেন, এটা ভালো উদ্যোগ বলে আমি মনে করি। তবে দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে না খুলে পর্যায়ক্রমে খোলা উচিত। বড়দের শিক্ষাপ্রতিষ্ঠান আগে, তারপরে ছোটদেরগুলো খোলা উচিত। কারণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনেকে ইতিমধ্যেই টিকা নিয়েছেন, বাকিদেরও দ্রুত সময়ের দেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, বয়সে বড় শিক্ষার্থীরা স্বাস্থ্যগত বিষয়গুলো বোঝে। তারা নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেরাও করতে পারে। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলো আগে খুলে দেওয়া উচিত। বিশ্ববিদ্যালয় খোলার পর কলেজগুলো খোলা উচিত। তারপর পরিস্থিতি দেখে প্রথমে মাধ্যমিক বিদ্যালয় এবং সবশেষে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া যেতে পারে।

ডা. এবিএম আবদুল্লাহ বলেন, ছোটরা অনেক কিছুই বোঝে না, নিজেদের সুরক্ষার ব্যবস্থাও নিজেরা করতে পারে না। এ জন্য তাদের স্কুলগুলো পরে খোলা উচিত। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।

তিনি বলেন, যারা হলে বা হোস্টেলে থাকবে সেসব জায়গায় যেন আগে থেকেই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মানার ব্যবস্থা করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন আগে থেকেই জীবাণুমুক্ত করা হয়। এগুলো না করে সবকিছু খুলে দিলে শিক্ষার্থীরা বিপদে পড়তে পারে।

তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীকে টিকা দিয়ে ফেলতে হবে। টিকা দিলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে আর কোনো ভয় থাকবে না।

জনস্বাস্থ্য এ বিশেষজ্ঞ বলেন, ক্লাসরুমে শিক্ষকের সামনে বসে পড়াশোনার যে সুন্দর পরিবেশ তৈরি হয়, অনলাইনে সেটা সম্ভব নয়। এর সঙ্গে মনস্তাত্ত্বিক বিষয়ও জড়িত। তবে অনলাইন এবং সরাসরি বিদ্যালয়ে গিয়ে পাঠদান দুটোরই ব্যবস্থা রাখা যেতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা