ছায়া মন্ত্রিসভার শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হলেন টিউলিপ

সময় ট্রিবিউন | ৮ ডিসেম্বর ২০২১, ০৮:৫৭

টিউলিপ সিদ্দিক-ফাইল ছবি

যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রিসভার শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক।

একইসঙ্গে তিনি লন্ডনের ফাইনান্সিয়াল সিটির শ্যাডো মিনিস্টার হিসেবেও দায়িত্বপ্রাপ্ত থাকবেন।

সোমবার (৬ ডিসেম্বর) রানার মিডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক টুইটবার্তায় টিউলিপ সিদ্দিক তার নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করেন।

মূলত লেবার পার্টির ছায়া অর্থ মন্ত্রণালয়ের হয়ে কাজ করবেন লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন এলাকার এমপি টিউলিপ। তিনি শ্যাডো চ্যান্সেলর রেচেল রিভস এমপির টিমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। টিউলিপ সিদ্দিক এমপি ব্যাংক, ইন্সুরেন্সসহ সামগ্রিক আর্থিক খাতে সরকারের কার্যক্রমের ওপর লেবার পার্টির হয়ে নজরদারি করবেন।

টিউলিপ এর আগে ২০১৬ সালে লেবার পার্টির হয়ে শ্যাডো মিনিস্টার ফর আর্লি ইয়ার্স এডুকেশন হিসেবে কাজ করছেন শিশু কল্যাণ ও প্রাক-প্রাথমিক শিক্ষা নিয়ে। টিউলিপ এর আগে করবিনের প্রথম ছায়া মন্ত্রিসভার সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মাইকেল ডাগারের ব্যক্তিগত সচিব ছিলেন। টিউলিপ যুক্তরাজ্য পার্লামেন্টের নারী ও সমতা বিষয়ক সিলেক্ট কমিটিরও সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

ব্রিটেনের ৫৬তম সাধারণ নির্বাচনে হ্যাম্পস্টিড ও কিলবার্ন আসন দ্বিতীয় বারের মতো এমপি পদে বিজয়ী হন শেখ রেহানা ও শফিক আহমেদ সিদ্দিকের জ্যেষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ।

মাত্র ১৬ বছরে লেবার পার্টির সদস্য হওয়া টিউলিপ সিদ্দিক ২০১০ সালে ক্যামব্রিয়ান কাউন্সিলের প্রথম বাংলাদেশি নারী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব