শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রের মায়েরাও ঢুকে গেছে: তথ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ৬ ডিসেম্বর ২০২১, ০২:৫০

ছবিঃ সংগৃহীত

নিরাপদ সড়ক ও বাসে অর্ধেক ভাড়া কার্যকরের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ৩০-৩৫ বছর বয়সী ছাত্রের মায়েরাও ঢুকে গেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম ৩৫ বছর বয়সী একটি রাজনৈতিক দলের নেত্রী স্কুল ড্রেস পরে আন্দোলন করছেন। আর কালকে টেলিভিশনে কয়েকটি মুখ দেখলাম, তাদের দেখে মনে হয় না তারা স্কুলের ছাত্র বা ছাত্রী।

রোববার (৫ ডিসেম্বর) সচিবালয়ে বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, শিক্ষার্থীদের এই আন্দোলনে রাজনীতিবিদরা ঢুকে গেছে এবং রাজনৈতিক উদ্দেশেও সেখানে ঢুকে গেছে। সুতরাং ছাত্রদের যাতে কেউ রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সে জন্য সতর্ক থাকতে হবে।

মন্ত্রী বলেন, নিরাপদ সড়ক, এটা আমরা সবাই চাই। এটা শুধু শিক্ষার্থী না, সবাই আমরা নিরাপদ সড়ক চাই। সে দাবির প্রতি আমাদেরও সমর্থন আছে। কিন্তু তাই বলে রাস্তাঘাট আটকে আন্দোলন করা, সেটা কতটুকু যৌক্তিক? অন্য মানুষের ভোগান্তিতে ফেলে আন্দোলন করা সেটা কতটুকু যৌক্তিক, সে প্রশ্নও থেকে যায়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর