অন্তর্ভূক্তিমূলক বিশ্ব গড়তে প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্ব ও অংশগ্রহণ প্রয়োজন: রাষ্ট্রপতি

সময় ট্রিবিউন | ৩ ডিসেম্বর ২০২১, ২২:৩২

রাষ্ট্রপতি মো.আব্দুল হামিদ। ফাইল ছবি

অন্তর্ভূক্তিমূলক বিশ্ব গড়তে প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্ব ও অংশগ্রহণ প্রয়োজন বলে মনে করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি শুক্রবার (৩ ডিসেম্বর) ‘৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস’ ও ‘২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন।

তিনি বলেন, ‘সব ধরনের শারীরিক, মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধিতা মানব বৈচিত্র্যেরই অংশ। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন নিশ্চিত করতে তাদের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা খুবই জরুরি।’

তিনি আরও বলেন, ‘সমাজের অবিচ্ছেদ্য এ অংশকে সব নাগরিক সুযোগ-সুবিধা দিয়ে যথাযথ প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি জ্ঞানের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে পারলে প্রতিবন্ধী ব্যক্তিরাও জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবেন।’

রাষ্ট্রপতি বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস’ ও ‘২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। দিবসটি উপলক্ষে আমি দেশের সব প্রতিবন্ধী ব্যক্তি, তাদের পরিবার এবং তাদের কল্যাণে নিবেদিত সংস্থা সংগঠনসমূহকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

এবারের আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য ‘কোভিড-১৯ পরবর্তী অন্তর্ভূক্তিমূলক বিশ্ব গড়তে প্রয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্ব ও অংশগ্রহণ’অত্যন্ত যথার্থ হয়েছে বলেও মনে করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, আমাদের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব দেশের সব জনগণের অধিকার সুরক্ষা, সুষম উন্নয়ন ও কল্যাণ প্রতিষ্ঠায় সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখা। প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সরকার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, অটিজম রিসোর্স সেন্টার, অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি, সহজ শর্তে ঋণ প্রদান ও সুযোগসুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।

রাষ্ট্রপতি আরও বলেন, ‘আমি প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক জীবনমান উন্নয়নে সমাজের সর্বস্তরের জনগণ, স্বেচ্ছাসেবী সংগঠন ও সংশ্লিষ্ট দেশি-বিদেশি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। প্রতিবন্ধীদের সুন্দর ও স্বাভাবিক পরিবেশ বেড়ে ওঠার সুযোগ করে দিতে সবার সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকবে, এমনটি প্রত্যাশা করি।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব