৪ জেলায় হবে আন্তর্জাতিক স্টেডিয়াম

সময় ট্রিবিউন | ২৮ নভেম্বর ২০২১, ০১:০২

ছবিঃ সংগৃহীত

দেশের চার জেলায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হচ্ছে বলে সংসদে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। 

শনিবার (২৭ নভেম্বর) জাতীয় সংসদে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, কক্সবাজার, মানিকগঞ্জ ও কুমিল্লা জেলায় আন্তর্জাতিক মানসম্পন্ন স্টেডিয়াম নির্মাণ করার লক্ষ্যে ইতোমধ্যে ‘ফিজিবিলিটি স্ট্যাডি’ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ফিজিবিলিটি স্ট্যাডি সম্পন্ন করার পর কক্সবাজার, মানিকগঞ্জ ও কুমিল্লা জেলায় আন্তর্জাতিক মানসম্পন্ন স্টেডিয়াম নির্মাণ করা হবে।

যশোর-৩ আসনের এমপির প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী আরও বলেন, যশোর জেলায় নতুন করে একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই। তবে বিদ্যমান জেলা স্টেডিয়ামের অধিকতর উন্নয়নের মাধ্যমে ক্রিকেট ও ফুটবল খেলার উপযোগী স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে ‘নোয়াখালী জেলার শহীদ ভুলু স্টেডিয়াম এবং যশোর জেলা স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন’ শীর্ষক প্রকল্প শিরোনামে ডিপিপি পুনর্গঠন করে গত ৩১ অক্টোবর পরিকল্পনা কমিশনের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব