‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ঢাকা-মালে যৌথভাবে কাজ করবে’

সময় ট্রিবিউন | ২৪ নভেম্বর ২০২১, ১০:২২

মালদ্বীপের সফররত ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম মঙ্গলবার রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করেন-ছবি: বাসস

বাসস : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এবং দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ ও মালদ্বীপ যৌথভাবে কাজ করবে।

মালদ্বীপের সফররত ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম মঙ্গলবার রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, রাষ্ট্রপতি বঙ্গভবনে মালদ্বীপের উপ-রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

রাষ্ট্রপ্রধান বলেন বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান এবং ক্রমান্বয়ে বাণিজ্য-বিনিয়োগসহ তা বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।

তিনি আশা প্রকাশ করেন, মালদ্বীপের উপ-রাষ্ট্রপতির এই সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরো জোরদার হবে।

মালদ্বীপে বাংলাদেশের জনশক্তির চাহিদার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ এখন দক্ষ জনশক্তি রফতানির ওপর গুরুত্ব দিচ্ছে এবং সেই লক্ষ্যে দেশে প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হচ্ছে’।

কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশের অনেক সাফল্য উল্লেখ করে মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি বলেন, কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ তুলনামূলকভাবে অনেক দেশের চেয়ে বেশী সাফল্য অর্জন করেছে। এছাড়াও, তিনি শিক্ষা, স্বাস্থ্য ও নারী উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন ।

মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি বাংলাদেশের সাথে শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

মালদ্বীপের শিক্ষা মন্ত্রী ডক্টর ইব্রাহিম হাসান, স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম, মালদ্বীপের পররাষ্ট্র সচিব আব্দুল গাফুর মোহামেদ এবং বাংলাদেশে মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাত সামীর তার সাথে ছিলেন।

রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, সচিব মো. জয়নাল আবেদিন এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন। পরে উপ-রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব