১ ডিসেম্বর ‘জাতীয় মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার সুপারিশ

সময় ট্রিবিউন | ১৯ নভেম্বর ২০২১, ১২:১৭

জাতীয় সংসদ ভবন-ফাইল ছবি

পহেলা ডিসেম্বরকে 'জাতীয় মুক্তিযোদ্ধা দিবস' হিসেবে ঘোষণা ও দিবসটি পালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করেছে জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

'উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন' নির্মাণে বিদ্যমান সমস্যা চিহ্নিত করার লক্ষ্যে কমিটির সদস্য কাজী ফিরোজ রশিদকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়।

সম্প্রতি সরকারের উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি-বঞ্চিত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

এছাড়া মুন সিনেমা হলের সঙ্গে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বিদ্যমান চুক্তি অনুযায়ী কাজের অগ্রগতি হচ্ছে কি-না তা পরিদর্শন করে পরবর্তী করণীয় নির্ধারণে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বৈঠকে কাজী ফিরোজ রশীদকে আহ্বায়ক করে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

আওয়ামী লীগের সংসদ সদস্য শাজাহান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মেজর (অব.) রফিকুল ইসলাম, কাজী ফিরোজ রশীদ, ওয়ারেসাত হোসেন বেলাল এবং মোছলেম উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা