বিএনপির চালাকিটা ভালোই, আমাদের বিদ্রোহীদের উস্কিয়ে দিচ্ছে

সময় ট্রিবিউন | ১৮ নভেম্বর ২০২১, ০৭:০৮

ছবিঃ সংগৃহীত

বিএনপি যেহেতু দলীয়ভাবে নির্বাচন করছে না তাই তাদের দলের নাম আসছে না। সেদিক থেকে তাদের চালাকিটা ভালোই। ভালো একটা চালাকি তারা করে দিয়েছে। ইলেকশনও করছে, আবার মারামারিও করছে। আবার উসকিয়েও দিচ্ছে। আমাদের বিদ্রোহীদেরও হয়তো সমর্থন দিয়ে উসকে দিচ্ছে। শুধু চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক দিচ্ছি বলে সংঘাত হচ্ছে তা নয়। মেম্বারদেরও নির্বাচন হয়। সেখানে কোনো প্রতীক থাকে না। আপনারা ঘটনাগুলো দেখেন, সেখানে মেম্বারদের মধ্যেও গোলমাল। তাদের মধ্যেও মারামারি কাটাকাটি।

বুধবার (১৭ নভেম্বর) গণভবনে বিশ্ব জলবায়ু সম্মেলন ও ফ্রান্স সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নে জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে নির্বাচনে সহিংসতা, কোন নির্বাচনে কবে না হয়েছে সেটা হলো বাস্তব। তবে এটা ঠিক যে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে, এর আগেও হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু সেটা আমরা চাই না। হানাহানি হোক এটা আমাদের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়।

শেখ হাসিনা বলেন, আমরা যেমন আওয়ামী লীগের নামে করছি, বিএনপি দলের নাম ছাড়া করছে। অন্যান্য দলও করছে। করছে না তা নয়। তারা সিদ্ধান্তই নিয়েছে দল নিয়ে করবে না। হানাহানি মারামারিটা ঠিক কোথায়, কাদের মধ্যে হচ্ছে, সেটা আপনারা দেখেন। আমার দলের মধ্যে যেগুলো হচ্ছে সেগুলো অবশ্যই আমরা ব্যবস্থা নেবো।

এ সময় যারা দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের বিষয়ে তিনি বলেন, আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবো। কিন্তু এর বাইরে যারা হানাহানি করলো, তাদের ব্যাপারে?

সরকারপ্রধান বলেন, আমরা কোনো রকম প্রাণহানি হোক এটা চাই না। তাই যেখানে ঘটনাগুলো হচ্ছে সেখানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব