যৌনকর্মীরা পেল প্রধানমন্ত্রীর উপহার

সময় ট্রিবিউন | ২৬ এপ্রিল ২০২১, ০৪:০০

রোববার টাঙ্গাইলের প্রায় পাঁচ শতাধিক কর্মহীন ও অসহায় যৌনকর্মীকে খাদ্যসামগ্রী দেন জেলা প্রশাসক-ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ও খাদ্যসামগ্রী পেয়েছেন টাঙ্গাইলের প্রায় পাঁচ শতাধিক কর্মহীন ও অসহায় যৌনকর্মী।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী চলা সর্বাত্মক লকডাউনে নিম্নশ্রেণীর মানুষের জন্য উপহারসামগ্রী বিতরণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ধারাবাহিকতায় রবিবার (২৫ এপ্রিল) টাঙ্গাইল জেলা প্রশাসন এবং দুর্যাগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জেলার কাদাপাড়া এলাকার এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জানা যায়, প্রায় পাঁচশ যৌনকর্মীকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি ছোলা, ২ কেজি আলু ও ১ কেজি করে পেঁয়াজ দেওয়া হয়েছে। এছাড়া টাঙ্গাইল লেডিস ক্লাবের উদ্যাগে প্রায় ১২০জন পথশিশুকে ইদের পোষাক কেনার জন্য নগদ ৫০০ টাকা করে দেয়া হয়।

উপহার সামগ্রী বিতরণ শেষে জেলা প্রশাসক ড. আতাউল গনি বলেন, করোনাভাইরাস মহামারির কারণে প্রান্তিক পর্যায়ের অনেক মানুষ কর্মহীন হয়ে কষ্ট করছে। এর মধ্যে অন্যতম যৌনকর্মীরা। টাঙ্গাইল জেলায় যৌনকর্মীসহ লকডাউনে অর্থ কষ্টে আছে এমন সকল শ্রেণীর প্রায় ৭ লক্ষ আর্থিকভাবে অস্বচ্ছল মানুষের জন্য ১৩০ কোটি টাকার মানবিক সহায়তা বরাদ্ধ দিয়েছে সরকার।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে টাঙ্গাইলর জেলা প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার  রানুয়ারা খাতুন, সহকারি কমিশনার (ভূমি) খায়রুল ইসলামসহ প্রমুখ ব্যক্তিরা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব