বর্তমানে সারা পৃথিবীতে ডায়াবেটিক রোগী বাড়ছে : রাষ্ট্রপতি

সময় ট্রিবিউন | ১৫ নভেম্বর ২০২১, ০১:১৬

ছবিঃ সংগৃহীত

‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সারা পৃথিবীতেই ডায়াবেটিস রোগ বাড়ছে। বাংলাদেশেও এর ব্যাপকতা অনেক বেশি। নগরায়নের কারণে জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এবং কায়িক পরিশ্রমের অভাবে ডায়াবেটিসের প্রকোপ দিন দিন বাড়ছে।

তিনি বলেন, বর্তমানে সারা পৃথিবীতে ডায়াবেটিক রোগীর সংখ্যা প্রায় ৪৬ কোটি, যা ২০৩০ সালে ৫৮ কোটিতে পৌঁছাবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। এ রোগের কারণে বাড়ছে হৃদরোগ, স্ট্রোক, কিডনি, চোখ, মাড়ির রোগ এবং পঙ্গুত্বসহ মৃত্যুঝুঁকি।

রাষ্ট্রপতি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের জন্য দিনটি বিশেষভাবে গর্বের, কারণ বাংলাদেশের উদ্যোগেই দিবসটি ‘জাতিসংঘ দিবস’-এর মর্যাদা লাভ করে।

রাষ্ট্রপতি বলেন, এ অবস্থায় ডায়াবেটিস রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সময়মত চিকিৎসাসেবা নিতে হবে। যে কারণে এবার ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’-এর প্রতিপাদ্য স্থির করা হয়েছে ‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’। প্রতিপাদ্যটি যথার্থ হয়েছে বলে আমি মনে করি। ডায়াবেটিস নিয়ন্ত্রণের লক্ষ্যে এখনই আমাদের প্রয়োজনীয় সেবা নিতে হবে। অন্যদেরও এ ব্যাপারে সচেতন করে তুলতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের