তহবিলের অভাব এক বড় সমস্যা : পররাষ্ট্রমন্ত্রী

সময় ট্রিবিউন | ১৩ নভেম্বর ২০২১, ০৫:৩৭

ছবিঃ সংগৃহীত

ধনী দেশগুলোর পরিবেশ দূষণের ইতিহাস বহু পুরোনো। তাদের এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে তাল মেলাতে উন্নয়নশীল দেশগুলোকে অবশ্যই আরও অর্থসহায়তা দিতে হবে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

বুধবার (১০ নভেম্বর) চীনা সংবাদমাধ্যম সিজিটিএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পরিস্থিতির অগ্রগতির জন্য বিশ্বনেতাদের হাতে এখনো সময় রয়েছে। তবে এ নিয়ে আমরা খুব বেশি আশাবাদী নই।

মোমেন বলেন, আমরা আশা করছিলাম, বিশ্বনেতৃত্ব হয়তো তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার প্রতিশ্রুতি দেবেন, লক্ষ্যমাত্রাটি কীভাবে অর্জন করা যায় তার একটি রোডম্যাপ থাকবে। দুঃখজনকভাবে, সেটি হয়নি। আরেকটা বড় সমস্যা হলো তহবিলের অভাব।

তিনি বলেন, প্যারিস জলবায়ু চুক্তি অনুসারে উন্নয়নশীল দেশগুলো ধনীদের কাছে চলতি বছর থেকে বার্ষিক ১০০ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছিল। কিন্তু তাতে বিলম্ব হচ্ছে। তারা (ধনী দেশগুলো) বলছে, ২০২৩ সাল থেকে হয়তো এটি শুরু হতে পারে। সেটি মোটেও গ্রহণযোগ্য নয়।

এসময় পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, দরিদ্র দেশগুলো যেন আরও বেশি নবায়নযোগ্য শক্তি ব্যবহারের দিকে যেতে পারে, সেজন্য উন্নত দেশগুলোকে অবশ্যই ‘প্রযুক্তি স্থানান্তর’ এবং ‘রেয়াতি অর্থায়ন’-এ এগিয়ে আসতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা