করোনা আক্রান্ত হলেন ভাইরাল সেই জুয়েল

নিউজ ডেস্ক | ২৫ এপ্রিল ২০২১, ০৭:২০

ছবিঃ সংগৃহীত

বেশ কয়েকদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বাইকে করে সিলিন্ডার বেধে করোনা আক্রান্ত মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি। এরপর সেই অসুস্থ মাকে সুস্থ করে নিয়ে বাড়ি ফিরেন তিনি। এবার সেই ঝালকাঠির নলছটি উপজেলার জুয়েল নিজেই করোনা আক্রান্ত হয়েছেন।

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার (২৪ এপ্রিল) তিনি এমপিজেন্ট রেপিডেন টেস্ট দিয়ে পজিটিভ পেয়েছেন। তবে করোনা রোগের কোনো উপসর্গ তার দেহে নেই বলে জিয়াউল জানিয়েছেন। এরপরও নিয়ম অনুয়ায়ী তিনি আইসোলেশনে রয়েছেন। গত ১৭ এপ্রিল নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামে হোম আইসোলেসনে থাকা করোনা আক্রান্ত স্কুল শিক্ষিকা রেহানা পারভীন (৫০) এর অক্সিজেন সেচুরেশন ৭০ এর নিচে নেমে যাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

মা'কে বাঁচানোর জন্য ৮ লিটার মাত্রার চলমান ২০ কেজি ওজনের অক্সিজেন সিলিন্ডার শরীরে বেঁধে মা'কে মোটর সাইকেলে করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান রেহানার ছেলে কৃষি ব্যাংক ঝালকাঠি শাখার কর্মকর্তা জিয়াউল হাসান। মা'য়ের জীবন বাঁচাতে মোটর সাইকেলযোগে হাসপাতালে যাওয়ার দৃশ্যটি সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তারপর আবার ২৩ এপ্রিল মাকে সুস্থ করে নিয়ে বাড়ি ফিরেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর