কৃষকের ধান কেটে দিলেন দুই নারী সাংসদ

সময় ট্রিবিউন | ২৫ এপ্রিল ২০২১, ০২:২৩

মাথায় মাথল পড়ে, গলায় গামছা পেচিয়ে শনিবার সুনামগঞ্জের দেখার হাওরে ধান কেটে দেন  কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এবং সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার-ছবি: সংগৃহীত

মাথায় মাথল পড়ে, গলায় গামছা পেচিয়ে ধান কেটে দিলেন দুই নারী সংসদ সদস্য। সুনামগঞ্জের লক্ষণশ্রী ইউনিয়নের দেখার হাওরে নীলপুর গ্রামের কৃষক হাফিজুর রহমানের একর জমির ধান কাটেন তাঁরা। তাঁদের দুজনের ধান কাটা দেখে জমে উৎসুক জনতার ভিড়।

শনিবার (২৪ এপ্রিল) সকালে কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের নেতৃত্বে ধান কাটতে শুরু করেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এবং সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার।

ধানকাটা শেষে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র বলেন, প্রধানমন্ত্রী কৃষকের পাশে আছেন এবং তার নির্দেশে কৃষক লীগের প্রতিটি নেতাকর্মী কৃষকের পাশে থেকে ধান কেটে মাড়াই ঝাড়াইসহ সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছি।

কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের কৃষক লীগ অগ্রাধিকার ভিত্তিতে হাওরসহ দেশের যেখানেই কৃষক ধানকাটা নিয়ে বিপদে পড়বে সেখানেই কৃষকের পাশে দাাঁড়াবে।

সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সাংসদ অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার বলেন, কৃষকের ধান গোডাউনে দেয়া নিয়ে কোনো অনিয়ম হবে না। কোনো সিন্ডিকেটের মাধ্যমে খাদ্য গুদামে চাল যাবে না।

এসময় উপস্থিত ছিলেন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, দফতর সম্পাদক রেজাউল করিম রেজা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন মিলন, সহ অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের নেতারা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব