বাংলাদেশ-ভারত সম্পর্ক একটি ‘রোল মডেল’: শ্রিংলা

সময় ট্রিবিউন | ২৪ অক্টোবর ২০২১, ২৩:১১

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা-ফাইল ছবি

বাসস: ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক আজ  অন্য যেকোনও কৌশলগত অংশীদারদের চেয়ে গভীরতর এবং দুই প্রতিবেশী দেশের জন্য এই সম্পর্ক একটি ‘রোল মডেল’।

বাংলাদেশে সাবেক ভারতীয় হাইকমিশনার শ্রিংলা শনিবার (২৩ অক্টোবর) ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত ‘১৯৭১ সালের যুদ্ধে মানবিক, রাজনৈতিক ও কূটনৈতিক দিক নিয়ে’ ‘স্বরনিম বিজয় বর্ষ কনক্লেভ: ২০২১’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, ‘সমকালীন বাংলাদেশ-ভারত সম্পর্ক অনেক দূর এগিয়েছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় কূটনীতির দু’টি প্রধান স্তম্ভ-প্রতিবেশী ফার্স্ট এবং অ্যাক্ট ইস্ট পলিসি, যা বাংলাদেশের সঙ্গে ভারতের প্রাণবন্ত সম্পর্কের অভিব্যক্তির মধ্যে খুঁজে পাওয়া যাবে।’

শ্রিংলা বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে গড়ে ওঠা বন্ধুত্ব, বোঝাপাড়া ও পারস্পরিক শ্রদ্ধার চেতনা অব্যাহত থাকায় এই সম্পর্ক আরও বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে।’

তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে উভয় দেশের জনগণের সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ এবং ভারত একটি ‘সোনালী অধ্যায়’ বা স্বর্ণযুগের অংশীদার হয়েছে।’’

শ্রিংলা বলেন, ‘এই অংশীদারিত্বের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে উভয় দেশের কৌশলগত, অর্থনৈতিক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অব্যাহত রাখতে হবে, যা তৈরি হয়েছিল ৫০ বছর আগে।’

তিনি বলেন, ‘এই বছরটি বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এই বছরটি  বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক আজ  বিভিন্নভাবে সেই ইতিহাসের ধারাবাহিকতা, যা নির্ধারিত হয়েছিল ৫০ বছর আগে। মুক্তিযোদ্ধারা এখনও দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে।’

‘মুক্তিবাহিনীর’ জোর লড়াইয়ের সমর্থনে ভারতীয় বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উল্লেখ করে ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা তাদের ভূয়সী প্রশংসা করেন। ১৯৭১ সালে প্রকৃতপক্ষে নিষ্ঠুর একনায়কের অত্যাচারের বিরুদ্ধে ন্যায়বিচারের লড়াই ছিল।

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর