শেখ হাসিনার প্রশংসা করেছে ভারত : পররাষ্ট্রমন্ত্রী

সময় ট্রিবিউন | ২৩ অক্টোবর ২০২১, ২২:০৪

ছবিঃ সংগৃহীত

নির্বাচনের আগে দেশকে অস্থীতিশীল করতে একটি গোষ্ঠী মাঠে নেমেছে। সেই লক্ষ্যেই রোহিঙ্গা হত্যা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে তারা। এসব গোষ্ঠীকে মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সম্প্রীতি নষ্ট করতে যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা নিচ্ছে তাতে প্রতিবেশী ভারত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছে।

শনিবার (২৩ অক্টোবর) সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বের অন্যতম। ষড়যন্ত্রকারীরা দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে সেই সম্প্রীতিতে আঘাত হানার চেষ্টা করছে। এসব বিষয় প্রধানমন্ত্রী নিজে দেখছেন। এসব ঘটনা খুব দুঃখজনক। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের শিকার আমরা হবো। বর্তমান সরকার দেশের সব শ্রেণির মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছে। এই মঙ্গল অর্জন করতে হলে দেশের সব মানুষের সক্রিয় অংশগ্রহণ দরকার। 

তিনি বলেন, দেশে বড় বড় উন্নয়ন হচ্ছে। এর মধ্যে কিছু দুষ্ট লোক এসব বাধাগ্রস্থ করতে বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করছে। 

আব্দুল মোমেন আরও বলেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি চিরঞ্জীব। সব ধর্মের লোক সমান সুযোগ সুবিধা পান। তা শুধু রাষ্ট্র নয়, দল হিসেবে আওয়ামী লীগ তা হৃদয়ে ধারণ করে। সম্প্রীতি যারা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের