কাকতালীয়ভাবে সরকারের প্রতিমন্ত্রী, হঠাৎ কিছু বেফাঁস কথা বলে ফেললেন

সময় ট্রিবিউন | ২২ অক্টোবর ২০২১, ১৯:৩৭

ছবিঃ সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে উদ্দেশ্য করে বলেছেন, কাকতালীয়ভাবে সরকারের একজন প্রতিমন্ত্রী হঠাৎ কিছু বেফাঁস কথা বলে ফেললেন। এটা অনেকটা এই আগুন উস্কে দেয়ার মতো। আমি মনে করি, সরকারের তরফ থেকে আরও গভীরভাবে খুঁজে দেখার সময় এসেছে কারা এর সাথে জড়িত।

শুক্রবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় পার্টির ঢাকা দক্ষিণ আয়োজিত এক সম্প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, আমরা প্রতীকীভাবে সম্প্রীতি সভার আয়োজন করেছি। আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হাজার বছরের ঐতিহ্য আছে। আমরা এটা নিয়ে গর্ববোধ করি। আমরা সবসময় একসাথে ছিলাম। সব উৎসব আমরা একসাথে পালন করেছি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ স্বাধীন করেছিল।

তিনি বলেন, আমার এত বয়স হয়েছে আমি কখনো দুর্গাপূজায় কোনো সমস্যা দেখি নাই। আমাদের দেশে একইসাথে পূজাও হয় আবার মসজিদে নামাজ হয়। সেখানে আমরা দেখলাম একটি বিশেষ মহলের যড়যন্ত্র। একটি দেবতার মূর্তির পায়ের নিচে কোরআন শরীফ রাখা হয়েছে। এটা কোনো হিন্দু ধর্মাবলম্বী করতে পারে না। তারা তাদের এই উৎসবকে নষ্ট করবে নিজের হাতে এটা বিশ্বাস করা যায় না। কোনো মুসলমান যদি সত্যিকারের মুসলমান হয় তাহলে সে কোরআন শরীফের অবমাননা করতে পারে না। এটা সাম্প্রদায়িক কিছু নয়। কুচক্রী মহল এটা করেছে। কারণ যখন এটা হলো তখন তা ব্যাপকভাবে প্রচার করা হলো। বিভিন্ন জেলায় যারা আগে থেকে প্রস্তুত হয়ে ছিল তারা হিন্দুদের ঘড়বাড়ি, মন্দির আক্রমণ করা হলো। আমার কথা হলো একটা ঘটনা এত সুন্দরভাবে ঘটে গেল কিন্তু কেউ প্রতিহত করল না! এটা একটা চক্রান্ত। এর পেছনে কী আছে জানি না। তবে আমাদের দেশের মঙ্গলের জন্য হচ্ছে না এটা জানি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর