জয় হাতছাড়া হওয়ার শঙ্কায় ছিলেন প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন | ২০ অক্টোবর ২০২১, ১৭:২৭

ছবিঃ সংগৃহীত

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে দ্বিতীয় ম্যাচকে বাঁচা-মরার লড়াইয়ে পরিণত করেছিল টাইগাররা।সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখতে ওমানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশ দলের।

আল আমেরাত স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হয়েছে লড়াকু পারফরম্যান্স দিয়ে। ব্যাট হাতে বাজে শুরুর পর ১৫৩ রানের পুঁজি দাঁড় করে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ওমান যেভাবে খেলছিল ১৫ ওভারের সময়ে মনে হচ্ছিল, স্কটল্যান্ডের মত বাংলাদেশকে হারিয়ে ওমান অঘটনের জন্ম দেবে। বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজবে বাংলাদেশের।

অবশ্য সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্সে সেই শঙ্কা কাটিয়ে ২৬ রানে জয় পেয়েছে বাংলাদেশ। টিকিয়ে রেখেছে বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার আশা। বাংলাদেশের এমন জয়ে যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাজারও ব্যস্ততা মাঝে খেলা উপভোগ করেছেন। দেশের জয়ে স্বস্তি প্রকাশ করেছেন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ওমানে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, জয় হাতছাড়া হওয়ার শঙ্কায় উদ্বেগে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ম্যাচের পরপরই আমাকে ফোন করেন প্রধানমন্ত্রী। এ জয় স্বস্তিদায়ক। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের