বিদেশ ফেরতদের বিষয়ে বেবিচকের নতুন সিদ্ধান্ত

সময় ট্রিবিউন | ২৪ এপ্রিল ২০২১, ০৭:৩৯

ফাইল ছবি

এখন থেকে বিদেশ থেকে আকাশপথে বাংলাদেশে এলে বাধ্যতামূলক তিন দিন থাকতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। আর যাঁরা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন, তাঁদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে না। কিন্তু বাড়িতে হোম কোয়ারেন্টিনে ১৪ দিন থাকতে হবে।

শুক্রবার নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ সিদ্ধান্ত শনিবার থেকে কার্যকর হবে।

বেবিচক জানায়, ভারত থেকে কেউ স্থলপথে এলে তাঁকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১৪ দিন থাকতে হবে। আগে আকাশপথে এলেও ১৪ দিনের কোয়ারেন্টিনের নির্দেশনা ছিল।

বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, উত্তরার দিয়াবাড়ি আইসোলেশন সেন্টার ও ব্র্যাক ট্রেনিং সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হচ্ছে। সশস্ত্র বাহিনী বিভাগ একটি ৬০০ সিটের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার করবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা